ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার বলেছেন এই মুহূর্তে বিশ্বের জন্য সবচেয়ে বড় হুমকি ইসলামি মৌলবাদ
নিজের স্মৃতিকথা প্রকাশ উপলক্ষে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন
ব্লেয়ার বলেন ইসলামি মৌলবাদীরা মনে করে ধর্মের নামে তারা যা খুশি তাই করতে পারে এমনকি রাসায়নিক জৈব ও পরমাণু অস্ত্র ব্যবহারেও বাধা নেই
ইরাক ও আফগানিস্তান যুদ্ধে ব্রিটেনের পক্ষে নেতৃত্ব দিয়েছিলেন ব্লেয়ার
তবে তাঁর নিজের নীতির কারণে মৌলবাদ আরও উসকে গেছে এমন অভিযোগ অস্বীকার করেছেন সাবেক এই ব্রিটিশ প্রধানমন্ত্রী
চেচনিয়া কাশ্মীর ফিলিস্তিন ইরাক ও আফগানিস্তানে মুসলিমরা বিদেশি দখলদারদের বিরুদ্ধে লড়ছে বলে জানানো হলে ব্লেয়ার বলেন ইসলামি মৌলবাদীরা পশ্চাদমুখী ও আক্রমণাত্মক
এ জন্য পশ্চিমানীতির উদ্দেশ্য তাদের মোকাবিলা করা
ব্লেয়ার বলেন ইরাকে আল-কায়েদার লক্ষ্য বিদেশি সেনাদের সে দেশ থেকে তাড়ানো নয় বরং ইরাকের নির্বাচিত সরকারকে অস্থিতিশীল করা
ব্লেয়ার জানান ইসলামি মৌলবাদের অন্যতম মদদদাতা ইরান
পরমাণু অস্ত্র তৈরি থেকে তাদের বিরত রাখতে হবে সেটা যে উপায়েই হোক
তিনি বলেন ইরানের প্রতি আমাদের বার্তা পরিষ্কার  তারা পরমাণু অস্ত্র তৈরি করতে চাইলে আমরা তা প্রতিহত করবই
ব্লেয়ার জানান ইরানের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা গ্রহণের পক্ষে তিনি সাফাই গাইছেন না তবে কোনো পন্থাই সম্ভাব্য পদক্ষেপের বাইরে রাখা উচিত নয়
নাইন ইলেভেনের ঘটনা পররাষ্ট্রনীতি সম্পর্কে তাঁর দৃষ্টিভঙ্গি বদলে দেয় উল্লেখ করে ব্লেয়ার বলেন ঠিক কি বেঠিক জানি না তবে ওই ঘটনার পর আমার মনে হয়েছে ঝুঁকির হিসাব-নিকাশ পাল্টে গেছে
মৌলবাদীরাই আমাদের জন্য সব চেয়ে বড় হুমকি এবং তারা পারলে পরমাণু রাসায়নিক ও জৈব অস্ত্র ব্যবহারেও পিছপা হবে না
ব্লেয়ার তাঁর স্মৃতিকথা এ জার্নি সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সঙ্গে মনিকা লিউনিস্কির সম্পর্কের বিষয়ে কথা বলেছেন
তিনি লিখেছেন মানুষকে নিয়ে প্রচণ্ড আগ্রহ ও উৎসাহ বোধের কারণেই সম্ভবত তিনি ক্লিনটন লিউনিস্কির সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন
ব্লেয়ার লিখেছেন পুরুষের ক্ষেত্রে সম্মানবোধ প্রকাশ পায় বন্ধুত্বের মাধ্যমে কিন্তু নারীর বেলায় সম্মানবোধের সঙ্গে কিছুটা হলেও যৌনতা থাকে
ব্লেয়ারকে লক্ষ্য করে ডিম ও জুতা নিক্ষেপ এদিকে ডাবলিনে গতকাল শনিবার নিজের বইয়ের প্রচারণার সময় ব্লেয়ারকে লক্ষ্য করে ডিম ও জুতা ছুড়েছে কিছু লোক
তবে সেগুলো তাঁর শরীরে লাগেনি
সেখানে একটি বইয়ের দোকানে ক্রেতাদের জন্য নিজের বইয়ে স্বাক্ষর করতে গিয়েছিলেন তিনি
ব্লেয়ারের স্বাক্ষরসহ বই কেনার জন্য প্রায় ৩০০ মানুষ লাইনে দাঁড়িয়েছিল ওই দোকানের সামনে
এ সময় যুদ্ধবিরোধীরা সেখানে তাঁকে লক্ষ্য করে ডিম ও জুতা ছোড়ে
এ ছাড়া নিরাপত্তা ভেঙে ভেতরে ঢুকে পড়ার চেষ্টা করলে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের   সংঘর্ষও হয়
বিবিসি টাইমস অব ইন্ডিয়া
দুই বোন উপস্থাপনায়
আগে ইরিন উপস্থাপনা করেছে সেখানে আমি অংশ নিয়েছি
কিন্তু এবারের চিত্রটা অন্য রকম
প্রায় কাছাকাছি ধরনের দুটি অনুষ্ঠান আমরা দুই বোন উপস্থাপনা করেছি
জানি না দর্শক কোনটা পছন্দ করবেন
বললেন মৌসুমী
ইরিন জানালেন তিনি তাঁর বোনের ভক্ত
তাই বোনের অনুষ্ঠানটিকে বেশি প্রাধান্য দিচ্ছেন
বললেন আপুর কাজ তো অসাধারণ
তাই তাঁর সঙ্গে আমার কাজের তুলনা করে বোকামি করব না
আমি চেষ্টা করেছি নিজের মতো করে ভালো করতে
জানা গেছে এবারের ঈদে চলচ্চিত্রবিষয়ক দুটি ম্যাগাজিন অনুষ্ঠান উপস্থাপনা করেছেন তাঁরা
দেশ টিভির জন্য চিত্রালী অনুষ্ঠানে ইরিন আর বৈশাখী টিভির জন্য তারায় তারায় উপস্থাপনা করেছেন মৌসুমী
মৌসুমী জানান তারায় তারায় অনুষ্ঠানে তিনি নিজের কিছু গল্প বলেছেন
সেই গল্পে উঠে এসেছে চলচ্চিত্র ও তাঁর সহশিল্পীরা
শৈশব-কৈশোরের ঈদের স্মৃতি নিয়ে বলেছেন রাজ্জাক থেকে শুরু করে আজকের শাকিব খান
মৌসুমীও বলেছেন
ইরিনের অনুষ্ঠানটি চলচ্চিত্রবিষয়ক
তবে ঈদের পাশাপাশি মন নিয়ে ইরিন বলেছেন নানা কথা
আর ইরিনের সঙ্গে যোগ দিয়েছেন রুপালি পর্দার জনপ্রিয় তারকারা
দুুজনই জানালেন এর আগে ঈদে চলচ্চিত্রবিষয়ক কোনো ম্যাগাজিন অনুষ্ঠান উপস্থাপনা করেননি তাঁরা
বিডিআরে বিদ্রোহ ২৪ রাইফেল ব্যাটালিয়নের বিচার
আজ সাক্ষীকে জেরা করবেন আসামিরা
পর্দায় ভেসে ওঠে আসামির মুখ তবু অভিযোগ অস্বীকার
কানফাটা গুলির আওয়াজ
একটি উড়ন্ত হেলিকপ্টারে গুলি করছেন বিদ্রোহী জওয়ানরা
গুলি খেয়ে একপাক ঘুরে চলে গেল কপ্টারটি
এরপর গণকবর
পোশাক পরা কর্মকর্তাদের মৃতদেহ টেনে তুলছেন সহকর্মীরা
পাশে সারি করে রাখা মৃতদেহ
বিকৃত মৃতদেহের সামনে কান্নায় ভেঙে পড়ছেন সহকর্মী-বন্ধুরা
পরের দৃশ্যে পিলখানার বন্দিদশা থেকে মুক্তি পাওয়া উদ্বিগ্ন মানুষ—বৃদ্ধ-নারী-শিশু সবাই
এরপর এক শিশুর বুকফাটা কান্না বাবাকে না নিয়ে আমি কোথাও যাব না
পিলখানায় দরবার হলে স্থাপিত বিশেষ আদালত-৫-এ গতকাল ২৪ রাইফেল ব্যাটালিয়নের বিদ্রোহের বিচারের সময় মামলার সাক্ষ্য-প্রমাণ হিসেবে এভাবেই প্রদর্শিত হয় বিদ্রোহের পরে ধারণ করা এসব দৃশ্য
অভিযোগ প্রমাণের জন্য বিভিন্ন সূত্র থেকে এসব দৃশ্য সংগ্রহ করা হয়
পিলখানার দরবার হলে স্থাপিত বিশেষ আদালতকে গতকাল অন্যভাবে দেখা যায়
ভেতরে বসানো পাঁচটি বড় পর্দা সেখানে প্রদর্শিত হচ্ছিল বিডিআর বিদ্রোহের নানা দৃশ্য
এ ছাড়া ছিল সাতটি বড় আকারের এলসিডি মনিটর—আসামিদের জন্য তিনটি কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণের জন্য একটি সাংবাদিকদের জন্য একটি ও বিচারকদের সামনে দুটি
বিডিআর বিদ্রোহে জড়িত আসামিরা এজলাসে বসেই দেখতে পান তাঁরা কী অপরাধ করেছেন সেই অপরাধের চলমান ও স্থিরচিত্র
অপরাধ করিনি আমি নির্দোষ বলে পার পাওয়ার সুযোগ নেই
তবু এসব দৃশ্য দেখার পর অনেকে নিজের ছবিকেও অস্বীকার করেন
বিডিআরের কর্মকর্তারা জানান বাংলাদেশে এর আগে এমন ডিজিটাল পদ্ধতি ব্যবহার করে কোথাও বিচারকাজ হয়নি
পিলখানার দরবার হলে এই আদালতের কার্যক্রম শুরু হয় গতকাল শনিবার সকাল নয়টা ৪৫ মিনিটে
এর আগে ২৪ রাইফেল ব্যাটালিয়নের ৬৬৭ জন আসামিকে সেখানে হাজির করা হয়
এঁদের মধ্যে ২৯ জন দোষ স্বীকার করেন
তাঁরা আদালতকে বলেন ঘটনার দিন তাঁরা দরবার হলের পেছনে বসে ছিলেন
গন্ডগোল ও পরিস্থিতি খারাপ দেখে দরবার হল ত্যাগ করেছিলেন
বিচারের শুরুতেই মামলার প্রসিকিউটর লে কর্নেল শামসুর রহমান সাক্ষ্য-প্রমাণ উপস্থাপনের জন্য আদালতের অনুমতি চান
১ নম্বর সাক্ষী হিসেবে বক্তব্য দেন মামলার বাদী জেসিও সুবেদার মতিউর রহমান
তিনি একে একে আসামির নাম ধরে তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগের বিবরণ দেন
এ সময় তাঁর বক্তব্যের সমর্থনে বিভিন্ন ভিডিওচিত্র দেখানো হয়
মতিউর রহমান এভাবে ৩৩ জন আসামিকে শনাক্ত করেন
মতিউর রহমান সাক্ষ্য দেওয়ার সময় ল্যান্স নায়েক মোজাম্মেলের নাম বলতেই পর্দায় ভেসে ওঠে ৫ নম্বর গেটে দায়িত্ব পালনকারী তাঁর ছবি
এরপর তিনি সেপাই মামুন আল জুয়েলের নাম বলেন
পর্দায় ভেসে ওঠে মুখে নীল কাপড় বেঁধে তিনি ঘুরে বেড়াচ্ছেন
বিচারক তাঁর কাছে জানতে চান ছবিটি তাঁর কি না
উত্তরে জুয়েল বলেন না এটা তাঁর ছবি নয়
পর্দায় দেখা যায় সেপাই আশরাফ গাড়িতে অস্ত্র হাতে ঘুরে বেড়াচ্ছেন
তিনিও পর্দায় নিজের চেহারা দেখে অস্বীকার করেন
তাঁর পথ ধরে সেপাই এমদাদুল হক ফাকের আলীও অস্বীকার করেন
তখন বিচারক ফাকের আলীকে বলেন আপনার কি যমজ ভাই আছে জবাবে তিনি বলেন না মাননীয় আদালত
পর্দায় দেখা যায় হাত উঁচু করে বক্তব্য দিচ্ছেন সেপাই মোজাম্মেল
সেপাই হেলাল মর্টার শেলের ওপর হাত দিয়ে বসে আছেন
তাঁরাও বলেন এই ছবি তাঁদের নয়
তবে ল্যান্স নায়েক ইকরামুল পর্দায় প্রদর্শিত ছবিটি তাঁর নিজের বলে স্বীকার করেন
তিনি বলেন বিদ্রোহের অবসান হলে কোয়ার্টার গার্ডে আটকে পড়া লোকদের তিনি বের করে নিয়ে যাচ্ছিলেন
এই মামলার প্রধান আসামি সুবেদার গোফরান মল্লিকের ছবিও দেখানো হয়
টাক মাথায় পিলখানার দেয়াল টপকে বাইরে আসছেন জওয়ান মনিরুজ্জামান
আদালত পর্দায় এ ছবি দেখিয়ে তাঁর কাছে জানতে চান এটা তাঁর ছবি কি না
তিনি বলেন না তাঁর ছবি নয়
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে লোকজনের সঙ্গে কথা বলছেন সেপাই মনিরুজ্জামান
এ ছবি দেখানো হলে এটা তিনি নন বলে দাবি করেন মনিরুজ্জামান
বিদ্রোহের সময় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অস্ত্র জমা দিচ্ছেন হাবিবর রহমান
পাশে সাবেক আইজিপি নূর মোহাম্মদ দাঁড়িয়ে আছেন
কিন্তু হাবিব তা অস্বীকার করেন
সেপাই রাশেদকেও দেখা যায় নূর মোহাম্মদের সামনে
